মূল লেখায় যান
হিকমাহHikmah
সামাজিক কাঠামো

টাখনুর নিচে পোশাক (প্যন্ট, পায়জামা ইত্যাদি) পড়ার মাসয়ালা কি?

৪ মিনিটে পড়ুন১৯ আগস্ট ২০২০
টাখনুর নিচে পোশাক (প্যন্ট, পায়জামা ইত্যাদি) পড়া

আমাদের সমাজে টাখনুর নিচে প্যন্ট পরার ব্যপারে সবারই ধারনা হল যে, টাখনুর নিচে প্যন্ট পড়লেই সে জাহান্নামে যাবে।এর পক্ষে তারা নিম্নলিখিত দলিল পেশ করেনঃ

আবু যর রা. বলেন, রাসূল-সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম- বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোন রাস্তা নাই। রাসূল-সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম- এ কথা তিনবার বলেছেন। তারা হলঃ
১) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে।
২) যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।
৩) যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়। (মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও ইব্ন মাজাহ্)।

আবু হুরায়রা নবী -সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম- থেকে বর্ণনা করে বলেন, “লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে।” (বুখারী)

এই দূইটা হাদিস থেকে তারা যুক্তি দেখান যে যারা টাখনুর নিচে কাপড় পরবে তারা জানান্নামী। এ দুইটা হাদিসে অহংকার করার কথা উল্লেখ নাই। এই দুইটা হাদিস ছাড়া আরো অনেক হাদিস আছে যাতে বেশীর ভাগই উল্লেখ করা হয়েছে যে, যারা অহংকার করে টাখনুর নিচে কাপড় পরিধান করে তারা জাহান্নামী। যেমন কয়েকটা হাদিস উল্লেখ করলামঃ

যে ব্যক্তি গর্বভরে নিজের পোশাক ভুলুন্ঠিত করে পরিধান করে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না” (সহীহ বুখারী ৩/১৩৪০; সহীহ মুসলিম ৩/১৬৫১)

যে ব্যক্তি সালাতের মধ্যে অহংকারের সাথে তার পোশাক ভুলুন্ঠিত করে পরিধান করবে আল্লাহর সাথে তার হালাল বা হারাম কোন সম্পর্ক থাকবে না” ( আবু দাউদ ১/১৭২)

“একজন লোক হাঁটছিল, সে নিজের পরিধেয় পোশাক গর্বের সাথে মাটিতে হেঁচড়ে নিয়ে চলছিল, তার চুল ছিলো পরিপাটি করে আঁচড়ানো, আল্লাহ মাটিকে আদেশ করলেন তাকে গিলে ফেলতে এবং শেষ বিচারের দিন পর্যন্ত সে এইভাবে মাটির নিচে ডুবতে থাকবে ”। [সহীহ আল বুখারি, ৩২৯৭,মুসলিম ২০৮৮]

রাসুলুল্লাহ(স) বলেন, “যে ব্যক্তি তার পরিধানের কাপড়কে অহংকারের সাথে মাটিতে হেঁচড়ে নিয়ে চলে, শেষ বিচারের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না”। আবু বকর(রা) উপস্থিত ছিলেন, তিনি জানতে চাইলেন, “মাঝে মাঝে অসতর্কতার কারণে আমার পরিধেয় কাপড় একদিকে ঝুলে পড়ে”। রাসুলুল্লাহ(স) বলেন, “তুমি তা অহংকার থেকে করোনি”। (বুখারি,৩৪৬৫)

এ রকম আরো অনেক হাদিস রয়েছে।

যা হোক এতোক্ষন আমি টাখনুর নিচে প্যন্ট পড়া এবং অহংকার সম্পর্কিত হাদিস উল্লেখ করলাম, এবার চলুন মুজতাহিদ/ইমামগন এ ব্যপারে কি ফতোয়া বলেছেন।

১। ইমাম আবু হানিফাঃ ইমাম আবু হানিফার মতে গর্ব বা অহংকার না করে কেউ যদি টাখনুর নিচে কাপড় পরিধান করে তাহুলে সেটা হারাম হবে না। তার ফতোয়ার কিতাব আল-হিদায়া (৫/৩৩৩) উল্লেখ আছেঃ

“Abu Haneefah (may Allaah be pleased with him) wore an expansive rida’ and let it drag on the ground. It was said to him: Are we not forbidden to do this? He said: That is for those who show off and we are not among them”

২। ইমাম মালিকিঃ টাখনুর নিচে প্যন্ট পরা সংক্রান্ত ফতোয়ার ব্যপারে ইমাম মালিকি আলেমদের মাঝে মতভেদ আছে। ইমাম মালিকির মাহযাবের কিছু আলেমের মতে টাখনুর নিচে প্যন্ট পরাই হারাম।

কিছু আলেম আলেমদের মতে গর্ব বা অহংকার না করে কেউ যদি টাখনুর নিচে কাপড় পরিধান করে তাহুলে সেটা মাকরুহ হবে, হারাম হবে না।

৩। ইমাম শাফিঃ ইমাম শাফির মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন সমস্যা নেই।

৪। ইমাম হাম্বলিঃ ইমাম হাম্বলির মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন সমস্যা নেই। ( al-Iqnaa-1/139)

৫। ইবনে কুদামাহঃ ইবনে কুদামাহ এর মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পরা মাকরুহ। (al-Mughni (2/298))

৬। ইবনে তাইমিয়াঃ ইবনে তাইমিয়ার মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন হারাম হবে না। (Sharh al-‘Umdah by Shaykh al-Islam Ibn Taymiyah (p. 361-362))

৭। শায়খ ইবনে বায, ইবনে উথাইমিন, ইবনে জিবরিন সালেহ আল- ফাওযানঃ প্রমুখ আলেমদের মতে টাখনুর নিচে প্যন্ট পরাই হারাম।

৮। ইমাম নববী ও ইবনে হাজরঃ Imam Nawawi's, Ibn Qudama's, and Ibn Hajar's commentaries on the various hadiths on this chapter. It will be seen in the light of their views that there is no strong basis to argue that it is absolutely prohibited to wear garments below the ankles.

৯। Fatawa Darul Uloom: Fatawa Darul Uloom (Vol.4 Pg. 127) states that it is Makrooh to wear the trousers below the ankles and the act deprives one of the rewards of Salah. It is also necessary to wear the garments above the ankles out of Salah because the Ahadeeth have sound warnings against this. And Allah knows best what is most correct.

Ref: http://www.tafseer-raheemi.com/dragging-the-clothes-below-the-ankles/
Islam Q&A. link: http://islamqa.info/en/ref/102260
Ref: http://islamicsystem.blogspot.com/2006/10/qa-wearing-garments-below-ankles-for.html
এ বিষয়ে আরো জানতে নিচের লিংকে ঢু মারতে পারেনঃ
http://www.sunnah.org/ibadaat/garments.htm
http://en.islamtoday.net/artshow-398-3404.htm
http://islamqa.info/en/ref/102260
http://spa.qibla.com/issue_view.asp?HD=3&ID=2163&CATE=377
http://spa.qibla.com/issue_view.asp?HD=1&ID=64&CATE=90
http://spa.qibla.com/issue_view.asp?HD=3&ID=3737&CATE=377

সুতরাং উপোরোক্ত আলোচনা থেকে এটা সুপষ্ট যে, অহংকার করে টাখনুর নিচে প্যন্ট বা পায়জামা পড়া হারাম। কিন্তু অহংকার ছাড়া টাখনুর নিচে প্যন্ট বা পায়জামা পড়া-এ ব্যপারে ইমাম/মুজতাহিদগন দের মাঝে মতভেদ আছে। কেউ বলেছেন, কোন হারাম হবে না, কেউ বলেছেন মাকরুহ হবে এবং কেই বলেছেন হারাম হবে। তবে চার মাহযাবের সবাই বলেছেন যে এটা হারাম হবে না।

✦আরও পড়ুন

সব দেখুন
সোনার গহনা যা মহিলারা গহনা হিসাবে পরিধান করে আবার কেউ কেউ সঞ্চয় হিসাবে ব্যবহার করে; এসব এর ক্ষেত্রে যাকাত দিতে হবে কি?1. Jewellery is what a woman wears to beautify and adorn herself with from gold and silver on her wrists, neck, ears, or other parts of her bodies.…সামাজিক কাঠামোযদি কোন মেয়ে পরপর দুটি বিয়ের প্রস্তাব পায় তাহলে তাকে কি করতে হবে?If the girl has expressed her consent to the proposal of marriage with a man then it is forbidden for any other man to propose to marry her unless…সামাজিক কাঠামোআল্লাহর রাসূল (সা)-এর জানাজা ও দাফনে কেন বিলম্ব হয়েছিল? মুসলিমদের একজন খলীফা নিয়োগ থাকা কি বাধ্যতামূলক?প্রশ্ন: আল্লাহর রাসূল (সা)-এর জানাজা ও দাফনে কেন বিলম্ব হয়েছিল? মুসলিমদের একজন খলীফা নিয়োগ থাকা কি বাধ্যমূলক? উত্তর: দাফন বিলম্বের ব্যাপারে আলোচনার…সামাজিক কাঠামোপুরুষ এবং মহিলাদের মধ্যে অনলাইন যোগাযোগের বিষয়ে হুকুম কি?Question: what is the rule on chatting of the opposite sexes on Facebook or via e-mail”? It was also stated that there is even nothing wrong with…সামাজিক কাঠামোএকটি দম্পতি, যাঁরা বিবাহিত হতে চান, তারা কি একা দেখা করতে পারেন? তাদের জন্য কি ফোনে কথা বলার অনুমতি রয়েছে? এর শর্ত কি?Can a couple who are intended to be married, be alone? Is it allowed for them to speak over the phone? What are the conditions for this? No if there…সামাজিক কাঠামোএকজন ব্যক্তির কতটুকু এমন কাউকে দেখার অনুমতি দেওয়া হয়েছে যার কাছে তিনি প্রস্তাব দিতে চান?To what extent is a man allowed to see somebody whom he wishes to propose to? The proposing man has the right to see of the woman whom he proposes to…সামাজিক কাঠামো