উক্তি ও বাণী
জ্ঞানীদের কথা — হৃদয়ে আলো জ্বালানোর জন্য।
الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ
মোট ১৯৫টি উক্তি
তোমাদের শাসক হিসেবে আমি হলাম সে ব্যক্তির মতো যেমন কিছু লোক একত্রে সফর করার সময় টাকা-পয়সাগুলো একজনের হাতে জমা দিয়ে বলে- তোমাকে আমাদের প্রয়োজনাদি মেটানোর দায়িত্ব দেওয়া হলো- দায়িত্বপ্রাপ্ত সে ব্যক্তির কি খরচের ব্যাপারে তারতম্য করার সুযোগ আছে? তেমনি খিলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি তারতম্য করার অধিকার আমার নেই।
কারও কোনো প্রয়োজন থাকলে আমার কাছে এসো। আল্লাহ আমাকে তোমাদের সকলের কোষাগারের রক্ষক ও বন্টনকারী বানিয়েছেন।
শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগণও বিগড়াতে শুরু করে। সর্বাপেক্ষা অভিশপ্ত সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে।
ইরাকে যদি একটি ভেড়াও অন্যায়ভাবে মেরে ফেলা হয় আমার ভয় হয়, উমারকে শেষ বিচারের দিন এর জন্য জবাবদিহি করতে হবে। আর একটি খচ্চরও যদি ইরাকে হোঁচট খায় আমার ভয় হয়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি তার জন্য ভালো রাস্তা তৈরি করিনি।
কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে অপারগ হয়ে পড়ে তবে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব সরকারী কোষাগারকে বহন করতে হবে।
যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তাঁর প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক।
কারো সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ, মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না।
যালেমকে ক্ষমা করা মজলুমের উপর যুলুম করার সামিল।
আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না ।
যৌবনের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে অনেক বেশী দামী। আর বৃদ্ধ বয়সের পাপ যৌবনের পাপের চেয়েও অনেক বেশী জঘন্য।
যার যত বেশি জ্ঞান সে তত বেশি আল্লাহভীরু।
ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামীদিনের জন্য স্থগিত রেখো না।
দুনিয়াকে যে যত বেশী চিনেছে সে এর দিক থেকে ততবেশী নিস্পৃহ হয়েছে।
আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে কিন্তু এলেম বিহীন আমল কখনও উপকারী হয় বলে আমার জানা নেই।
মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা।
মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারেনা।
বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো?
সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ কর। কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয়।
ধৈর্য্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই দুই গুনে গুনান্বিত হবে তারাই প্রকৃত বীর পুরুষ।
অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা।
কারো প্রতি ভালোবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।
প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ।
অল্পেতুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না।
স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটি ইবাদত।
ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ।
আত্নপ্রশংসাকারীর মতো আহমক নেই, আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই।
অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোওম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্নমর্যাদাবোধ।
আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানি কণা যেমন সমুদ্র তৈরি করে তেমনি ভাবে আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে।
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লিল কাজ এবং মন্দ পথ।[আল কুরআন: সুরা ঈসরা- ৩২]
যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লিলতার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।[সুরা নুর- ১৯]