উক্তি ও বাণী
জ্ঞানীদের কথা — হৃদয়ে আলো জ্বালানোর জন্য।
الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ
মোট ৭টি উক্তি
তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং সে বলে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।' (সূরা হা-মীম আস-সাজদা, আয়াত-৩৩)
‘আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা কোরো না।’ (সুরা মায়িদা, আয়াত : ২)
‘মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে।’ (সুরা : তাওবা, আয়াত : ৬)
‘তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো; তোমাদের ওপর শাস্তি আসার আগে, যখন তোমাদের সাহায্য করা হবে না।’ (সুরা ঝুমার, আয়াত : ৫৪)
‘বৈরাগ্যবাদ এটা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রবর্তন করেছিল। আমি তাদের এই বিধান দিইনি। অথচ তারা এটাও ঠিকমতো পালন করেনি।’ (সুরা : হাদিদ, আয়াত : ২৭)
আর যে ব্যক্তি জাহিলিয়াতের কোনো বিষয়ের দিকে আহ্বান করে, সে জাহান্নামের ইন্ধন হবে। তারা (সাহাবীরা) জিজ্ঞেস করলো, যদি ও সে রোজা রাখে ও নামাজ পড়ে? তিনি (সা:) বললেন, যদি ও সে রোজা রাখে ও নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম বলে দাবী করে। [মুসনাদে আহমদ]
"অন্য কোন কিছুই একজন বান্দার অতটা বেশি প্রয়োজন নেই, যতটা বেশি প্রয়োজন সরল সঠিক পথের নির্দেশনা।"