মূল লেখায় যান
হিকমাহHikmah

উক্তি

আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

জ্ঞানীদের কথা — হৃদয়ে আলো জ্বালানোর জন্য।

الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ

মোট ৪টি উক্তি

মৃত্যুশয্যায় আব্দুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) বলেছিলেনঃ “গ্রীষ্মের উত্তপ্ত দিনগুলোতে সাওম পালন করা এবং রাতের বেলা সলাতে দাঁড়িয়ে থাকা ছাড়া এই পৃথিবীর আর কোন কিছুকে ছেড়ে যেতে আমি দুঃখবোধ করি না।”
— আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
ইবাদত
হযরত উমারের যুগে যখন সকল সাহাবীর ভাতা নির্ধারিত হয়, তখন ইবনে উমারের ভাতা নির্ধারিত হয় আড়াই হাজার দিরহাম। পক্ষান্তরে উসামা ইবন যায়িদের ভাতা নির্ধারিত হয় তিন হাজার দিরহাম। ইবন উমার পিতা উমার (রা) -এর নিকট এ বৈষম্যের প্রতিবাদ করে বলেন, কোন ক্ষেত্রেই যখন আমি তার থেকে এবং আপনি তার পিতা থেকে পিছিয়ে নেই, তখন এই বৈষম্যের কারণ কি? উমার (রা) বলেন, সত্যই বলেছ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পিতাকে তোমার পিতা থেকে এবং তাঁকে তোমার থেকে বেশি ভালোবাসতেন। জবাব শুনে ইবন উমার (রা) চুপ হয়ে যান।
— আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
ইবাদত
আল্লাহর শপথ! যদি আমি না খেয়ে সারাদিন রোযা রাখি, সারারাত না ঘুমিয়ে সলাতে দাঁড়িয়ে থাকি, আমার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করি; এরপর যদি যারা আল্লাহকে মেনে চলেন এমন মানুষদের প্রতি অন্তরে ভালোবাসা না রেখে এবং যারা আল্লাহর অবাধ্য তাদের প্রতি অন্তরে ঘৃণা না রেখে মারা যাই ; সেই কাজগুলো আমাকে একটুও উপকৃত করবে না।
— আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
ইবাদত
একবার হাজ্জাজ খুতবা দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) তাকে লক্ষ্য করে বললেন: “এই লোকটি আল্লাহর দুশমন। সে মক্কার হারামের অবমাননা করেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের হত্যা করেছে।
— আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
ইবাদত