উক্তি
ইমাম ইবন কাইয়িম আল জাউজিয়া (রাহিমাহুল্লাহ)
জ্ঞানীদের কথা — হৃদয়ে আলো জ্বালানোর জন্য।
الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ
মোট ৫টি উক্তি
শয়তান নামাজ, রোজার মতো কিছু উপাসনার কাজকে সুশোভিত করে বেশিরভাগ লোককে বিভ্রান্ত করে, যখন মানুষ সৎ কাজের আদেশ ও মন্দ কাজ নির্মূল করার মতো অন্যান্য বাধ্যতামূলক ইবাদতকে অবহেলা করে। এমনকি তারা এমন ইবাদত করার ইচ্ছাও করে না, যেখানে তারা তা করতে সক্ষম। এ জাতীয় লোকেরা ধর্মের মাপের তলদেশে অবস্থিত। আল্লাহ আমাদের যা আদেশ করেছেন তা আমাদের পালন করতে হবে। ওই ব্যক্তি যে তার ইবাদত পালন করে না সে আসলে গোনাহ্গারের চেয়ে ও খারাপ। আল্লাহর প্রত্যাদেশ, নবীর নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে যে কেউ জ্ঞান রাখেন তারা দেখতে পাবে যে আজকে যারা সবচেয়ে ধার্মিক লোক হিসাবে চিহ্নিত হয়েছে তারা আসলে সবচেয়ে কম ধার্মিক ... [ইবন কাইয়িম আল জাউজিয়া (রাহিমুল্লাহ), বই: আলাম আল-মুওয়াকিয়াইন খণ্ড ২, পৃষ্ঠা ১৭৬]
ইমাম ইবনুল কায়্যিম বলেন, জ্ঞানের ছয়টি স্তর রয়েছে: ১. ভদ্রভাবে জানার উদ্দেশ্যে প্রশ্ন করা ২. চুপ করে মন দিয়ে শোনা ৩. ভালোভাবে বোঝা ৪. মুখস্থ করা ৫. শেখানো ষষ্ঠ স্তরটি হলো ফল লাভের স্তর: অর্জিত জ্ঞান অনুসারে সাধ্যমত আমল করা।
"অন্য কোন কিছুই একজন বান্দার অতটা বেশি প্রয়োজন নেই, যতটা বেশি প্রয়োজন সরল সঠিক পথের নির্দেশনা।"
"আপনি যখন সৃষ্টিকে ভয় পান, আপনি হতাশাগ্রস্থ বোধ করেন এবং এ থেকে পালিয়ে যান এবং এ থেকে পালিয়ে যান, কিন্তু আপনি যখন স্রষ্টাকে ভয় করেন, তখন আপনি তাঁর নিকটবর্তী হন এবং তাঁর দিকে ধাবিত হন।"
যদি আল্লাহ্ তাঁর বান্দার প্রতি মঙ্গল কামনা করেন তবে তিনি তার সময়ে বরকত দান করেন। অল্প সময়ে অনেক কাজ করতে তাকে সাহায্য করেন।