উক্তি
হযরত আলী (রাঃ)
জ্ঞানীদের কথা — হৃদয়ে আলো জ্বালানোর জন্য।
الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ
মোট ২৮টি উক্তি
বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো?
সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ কর। কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয়।
ধৈর্য্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই দুই গুনে গুনান্বিত হবে তারাই প্রকৃত বীর পুরুষ।
অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা।
কারো প্রতি ভালোবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।
প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা সমান দোষের কাজ।
অল্পেতুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না।
স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটি ইবাদত।
ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ।
আত্নপ্রশংসাকারীর মতো আহমক নেই, আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই।
অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোওম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্নমর্যাদাবোধ।
আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানি কণা যেমন সমুদ্র তৈরি করে তেমনি ভাবে আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে।
সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলিওনা, যেই মা তোমাকে কথা বলা শিখিয়েছে।
আপনি যে কথা বলছেন তা প্রতিটি রেকর্ড করা হচ্ছে, এবং আপনি যে সমস্ত কাজ করেন তা প্রত্যক্ষ করা হচ্ছে, সুতরাং ভাল কথা বলুন এবং ভাল কাজ করুন।
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে ।
পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর ।
যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে।
সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে আল্লাহ তা’আলা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।
যেসব পাপকাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই।
অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়।
আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন
হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না।
জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই।
ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়।
রেগে যাবার সময়ের এক মূহুর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মূহুর্তের অনুশোচনা থেকে।
জ্ঞানের জন্য যথেষ্ট সম্মানজনক একটি বিষয় হলো, যারা তেমন একটা জ্ঞানার্জন করেননি, তারাও তা দাবী করেন এবং তাদেরকে যখন জ্ঞানী বলে সম্বোধন করা হয়, তারা আনন্দিত হন। অন্যদিকে অজ্ঞতার জন্য এটাই যথেষ্ট লজ্জাজনক যে, একজন অজ্ঞ লোকও তাকে অজ্ঞ বলে সম্বোধন করাকে ঘৃণা করে।
জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। কেননা জ্ঞান তোমাকে পাহারা দেয়, কিন্তু অর্থকে উল্টো পাহারা দিতে হয়। জ্ঞান হলো শাসক, আর অর্থ হলো শাসিত। অর্থ ব্যয় করলে নিঃশেষ হয়ে যায় কিন্তু জ্ঞান বিতরণ করলে আরো বৃদ্ধি পায়।