জুমা সালাত সহীহ হওয়ার শর্তের মধ্যে খিলাফতের উপস্থিতিও একটি শর্ত। খিলাফত ছাড়া কি জুমার সালাত ফরয?
১ মিনিটে পড়ুন৪ সেপ্টেম্বর ২০২১
জুমার সালাত ফরয কোনো খিলাফত থাকুক বা না থাকুক। এর দলীল সুপরিচিত আর তার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার বানী:
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। [সূরা জুমুআ ৬২:৯]
আল-হাকিম তার মুসতাদরাক-এ আবু মুসার বরাতে বলেছেন যে রাসূলুল্লাহ (সা) বলেছেন, জুমার সালাত প্রত্যেক মুসলিমের জন্য ফরয চার জন ছাড়া: কর্তৃত্বাধীন দাস, নারী, শিশু ও রোগাক্রান্ত।
আল-হাকিম বলেন, বর্ণনাটি বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ যদিও তাদের কেউই তা বর্ণনা করেননি।
আন-নাসা’ঈ ইবন উমর এর বরাতে যিনি নবী (সা)-এর স্ত্রী হাফসা (রা) হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ (সা) বলেন: জুমার সালাতে গমন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয যে প্রাপ্তবয়স্ক হয়েছে।
এসব থেকে (বিষয়টি) পরিষ্কার যে দলীলে শাসক (খলীফার) বাধ্যবাধকতা অনুপস্থিত।
এ বর্ণনাসমূহের উপর ভিত্তি করে তিন মাযহাব (মালিক, শাফেঈ, ইবন হাম্বল)-এর মতামত এসেছে। আর আহনাফ (হানাফী) জুমার সালাতের একটি শর্তের মধ্যে উল্লেখ করেন: শাসকের অনুমতি, অথবা তার উপস্থিতি অথবা তার নিয়োগপ্রাপ্ত প্রতিনিধির উপস্থিতি। আর এরকমই রাসূলুল্লাহ (সা) ও খুলাফায়ে রাশিদীনের আমলে ছিল। এভাবেই (বাস্তবায়িত) হবে যদি কোনো শাসক কিংবা তার প্রতিনিধি কোনো অঞ্চলে থাকে যেখানে সালাত আদায় হয়। কিন্তু যদি দুজনের কেউই মৃত্যু কিংবা কোনো ফিতনা বা অনুরূপ কোনো কারণে উপস্থিত না থাকে এবং জুমার সালাতের সময় হয়ে গিয়ে থাকে, তবে জনগণের উচিত সালাতের নেতৃত্ব দেবার জন্য কাউকে সামনে ঠেলে দেয়া। পূর্বে উল্লিখিত দলীলের কারণে, শাসকের উপস্থিত থাকার শর্ত আমাদের কাছে শক্তিশালী মতামত হিসেবে গ্রহণযোগ্য নয়।
সংক্ষেপে, জুমার সালাত একটি ফরযে আইন (ব্যক্তিগত ফরয) সেক্ষেত্রে কোনো প্রকৃত খিলাফত থাকুক অথবা কোনো খিলাফত নাই থাকুক।
আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

✦আরও পড়ুন
চেষ্টা করলে কি লিখিত রিজিকের পরিমাণ বৃদ্ধি পায়?Does striving increase the amount of the written Rizq? Does this mean that the person sitting at home gets the same Rizq as when he works? Or in…ফিকহ ও উসুলমসজিদের জন্য কোন অমুসলিমদের দান করা টাকা গ্রহণ করা কি জায়েজ? এবং যে মসজিদে কুফফারের টাকা ব্যবহার করা হয়েছে সেখানে কি নামায পড়া জায়েয?As for the first part, which is the acceptance of Kuffar’s donations to the Masjid, this issue has opinions . There are some Fuqaha ((Jurisprudents)…ফিকহ ও উসুলযে আত্মহত্যা করে তাকে কি কাফির বলা যাবে?With regard to the issue of the person who commits suicide, whether he is considered a kaffir or remains Muslim, the issue is as follows: First:…ফিকহ ও উসুলযাকাত সম্পর্কিত নিয়ম (আহকাম) কি কি?Zakat is obligatory on the gold and silver if they have reached the Nisab and this Nisab passed a year over it, and the Zakat is paid from the whole…ফিকহ ও উসুলইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা কি জায়েজ?Differentiation between burning with fire and burning with electricity is not accurate, the issue is one. Setting fire to firewood produces heat that…ফিকহ ও উসুলঅ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহার করা যাবে কি?In regards to 'Utoor (perfumes) that contain alcohol then the rulings of alcohol apply upon them and this is because the Messenger صلى الله عليه وسلم…ফিকহ ও উসুল