মূল লেখায় যান
হিকমাহHikmah
খিলাফতের ইতিহাস

আবু ইউসুফের বিচার

১ মিনিটে পড়ুন১৬ জুন ২০১৮
আবু ইউসুফের বিচার
আব্বাসীয় খলিফা হাদীর শাসনকাল। বাগদাদে প্রধান বিচারপতি আবু ইউসুফের আদালত। এক ব্যক্তি একটি মামলা নিয়ে এলেন আদালতে। মামলা স্বয়ং খলিফা হাদীর বিরুদ্ধে।

একটা বাগান নিয়ে খলিফার সাথে তাঁর ঝগড়া। লোকটির দাবী বাগানটি খলিফা হাদীর নয়, তাঁর। সব শুনে বিচারপতি আবু ইউসুফ নিশ্চিত হলেন বাগানটি লোকটিরই প্রাপ্য। কিন্তু সমস্যা হলো খলিফার পক্ষে দুজন সাক্ষ্য দিচ্ছে।

এই অবস্থায় বিচারপতি আবু ইউসুফ সাক্ষ্য দেওয়ার জন্য খলিফাকে আদালতে হাজির হবার নির্দেশ দিলেন।

খলিফা আদালতে হাজির হলে বিচারপতি আবু ইউসুফ তাঁকে বললেন, খলিফার সাক্ষীরা যে সত্যবাদী এ ব্যাপারে খলিফাকে শপথ করতে হবে।

খলিফা এই শপথ করার চাইতে বাগানটি বাদীকে ছেড়ে দেয়াকেই সহজ মনে করলেন এবং বাগানটি বাদীকে দিয়ে দিলেন।

আবু ইউসুফের আরেকটি বিচারের ঘটনা।

আব্বাসীয় খলিফা হারুনুর রশীদ তখন ক্ষমতায়।

একটি মামলায় খলিফা আবু ইউসুফের আদালতে হাজির হলেন। খলিফার দাবীর পক্ষে সাক্ষী ছিল ফজল ইবনুল রাবী। বিচারপতি আবু ইউসুফ ফজল ইবনুল রাবীর সাক্ষ্য বাতিল করে দিলেন।

খলিফা হারুনুর রশীদ ক্ষুব্দ হয়ে বললেন, “ফজলের সাক্ষ্য নাকচ করে দেবার কারণ কি?”

বিচারপতি আবু ইউসুফ বললেন, “আমি ফজলকে বলতে শুনেছি যে, সে আপনার গোলাম।”

যদি তার কথা সত্য হয়, তাহলে আপনার গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর যদি সে আপনার গোলাম না হয় তাহলে সে মিথ্যুক।

মিথ্যুকের সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে না।”

✦আরও পড়ুন

সব দেখুন
কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ
খিলাফতের ইতিহাস

কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ

আব্বাসীয় খলীফা মামূনুর রশীদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হত। এতে তৎকালীন বিভিন্ন বিষয়ে বিদগ্ধ পন্ডিতগণ…

গর্ব করার মত এক ইতিহাস!!
খিলাফতের ইতিহাস

গর্ব করার মত এক ইতিহাস!!

ওসমানীয় খেলাফত চলছে তখন, ১৮৪৫ সাল। খলিফা আব্দুল মাজিদ ইস্তাম্বুলের মসনদে। এসময়ে এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিলনা, বিভিন্ন আর্থিক-সামাজিক…

হযরত ওমরের চুমু!
খিলাফতের ইতিহাস

হযরত ওমরের চুমু!

হযরত ওমরের শাসন চলছে। শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে বন্দি হয়েছেন অনেক মুসলিম সৈনিক। সঙ্গে বন্দি একজন সাহাবিও। রাসূল (সাঃ) - এর…