মূল লেখায় যান
হিকমাহHikmah
খিলাফতের ইতিহাস

বিচারকের মসনদে

২ মিনিটে পড়ুন১৩ জুন ২০২০
বিচারকের মসনদে
খলিফা মনসুরের দরবার। এক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে এসে বললো, জনাব ! আমি এক ব্যবসায়িক সফরে বের হলে বেশ মুনাফা অর্জনে সক্ষম হই এবং ফিরে এসে আমার অর্জিত সম্পদগুলো আমার স্ত্রীর নিকট জমা রাখি। কিছুদিন পর স্ত্রীর নিকট আমার মাল চাইলে সে বলে, ঘর থেকে মাল চুরি হয়ে গেছে। অথচ চুরির কোনো নিশানা ঘরে ছিলো না। খলিফা মনসুর লোকটির কথা শুনে বললেন, তুমি কতোদিন পূর্বে বিয়ে করেছো?

: এক বৎসর জনাব!

: কুমারী বিয়ে করেছো? না কি বিধবা মেয়ে?

: বিধবা মেয়ে বিয়ে করেছি।

: তার পূর্বের ঘরের কোনো সন্তানাদি আছে কি?

: নাহ । নেই।

এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে কী যেনো ভাবলেন খলিফা মনসুর। লোকটিকে খুব সুগন্ধিযুক্ত একটি আতর দিলেন, যা সচরাচর পাওয়া যায় না। বললেন, ঘরে ফিরে এ আতরটি ব্যবহার করতে থাকো। আশা করি তোমার পেরেশানী দূর হয়ে যাবে।

লোকটি আতর হাতেনিয়ে দরবার থেকে বেরিয়ে গেলো। লোকটি বেরিয়ে যেতেই খলিফা মনসুর চারজন গোয়েন্দাকে ডাকলেন। বললেন, তোমরা শহরের প্রতিটি অলিতে-গলিতে টহল দিবে। যদি কারো নিকট থেকে আমার দেয়া সেই আতরের ঘ্রাণ পাও, তাহলে সাথে সাথে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে। সেই লোকটি খলিফার দেয়া আতর নিয়ে তার স্ত্রীর নিকট রাখলো।

স্ত্রী এতো সুন্দর খুসবুদার আতর দেখে সেটা পাঠিয়ে দিলো সেই ব্যক্তির নিকট, যার সাথে তার গোপন প্রণয় ছিলো। সে ব্যক্তি আতর মেখে শহরে বের হলো। গোয়েন্দাদের পাশ দিয়ে অতিক্রম কালে গোয়েন্দারা তাকে পাকড়াও করে নিয়ে এলো দরবারে।

খলিফা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ আতর কোথায় পেলে সত্য সত্য বলো? লোকটি তখন হতভম্ব হয়ে গেলো।

অতপর খলিফা তাকে পুলিশের হাতে সোপর্দ করে বললেন, সে যদি এ পরিমাণ মাল ( যে পরিমাণ উক্ত ব্যবসায়ীর স্ত্রী তাকে দিয়েছিলো) উপস্থিত করে, তাহলে তাকে ছেড়ে দিবে। অন্যথায় এক হাজার বেত্রাঘাত করবে। পুলিশ তাকে রিমাণ্ডে নিতেই সে হড় হড় করে মাল ফেরত দেয়ার স্বীকারোক্তি দিলো।

খলিফা মনসুর ব্যবসায়ীকে দরবারে ডাকলেন। বললেন, যদি তোমার মাল ফিরিয়ে দেই, তাহলে তুমি কি তোমার স্ত্রীর ব্যাপারে ফায়সালা করার অধিকার দিবে?

হ্যাঁ।

এই নাও তোমার মাল আর তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে আমি তালাক দিয়ে দিলাম।

✦আরও পড়ুন

সব দেখুন
কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ
খিলাফতের ইতিহাস

কুরআনের সংরক্ষণ ও একজন ইহুদী পন্ডিতের ইসলাম গ্রহণ

আব্বাসীয় খলীফা মামূনুর রশীদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হত। এতে তৎকালীন বিভিন্ন বিষয়ে বিদগ্ধ পন্ডিতগণ…

গর্ব করার মত এক ইতিহাস!!
খিলাফতের ইতিহাস

গর্ব করার মত এক ইতিহাস!!

ওসমানীয় খেলাফত চলছে তখন, ১৮৪৫ সাল। খলিফা আব্দুল মাজিদ ইস্তাম্বুলের মসনদে। এসময়ে এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিলনা, বিভিন্ন আর্থিক-সামাজিক…

হযরত ওমরের চুমু!
খিলাফতের ইতিহাস

হযরত ওমরের চুমু!

হযরত ওমরের শাসন চলছে। শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে বন্দি হয়েছেন অনেক মুসলিম সৈনিক। সঙ্গে বন্দি একজন সাহাবিও। রাসূল (সাঃ) - এর…