মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

একজন মুমিন বিপদে হতাশ হয় না

৩ মিনিটে পড়ুন২২ আগস্ট ২০২০
একজন মুমিন বিপদে  হতাশ হয় না
আশা-নিরাশায়ই তো জীবন। কী আছে, কী নেই, সেই দোলাচলে মন পড়ে যায় বিপাকে। নিরাশার পাল্লাটা ভারী হতে হতে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সম্পর্কের কারণে অনেক মানুষ হতাশ হয়ে যায়। মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুর সঙ্গে সম্পর্ক, এমনকি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো না হলে একটা পর্যায়ে গিয়ে হতাশায় ডুবে যান অনেকে। হতাশা থেকে অনেকে আত্মহত্যা ও বেছে নেয়। WHO এর জরিপে পৃথিবীর টপ ৫ দেশ যেখানে মানুষ বেশি হতাশ তাদের মধ্যে আমেরিকা শীর্ষে। আমেরিকায় প্রতি ৫ জনে ১ জন হতাশ. এরপরে আছে যথাক্রমে চীন, ভারত, ব্রাজিল, রাশিয়া। ইউরোপে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত মানুষ বসবাস করে তাদের মধ্যে যথাক্রমে মোনাকো, নরওয়ে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস অন্যতম।

মন খারাপ থাকা এবং হতাশা একই জিনিস না। কোন কিছু মন মতো না হলে মন খারাপ হতে পারে কিন্তু তার হতাশ হওয়া যাবে না। একজন মুমিন বিপদে হতাশ হয় না।

কারণ আল্লাহ মানুষকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।

আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো(কখনো) ভয়-ভীতি, (কখনো) ক্ষুধা-অনাহার, (কখনো) তোমাদের জান- মাল ও ফল-ফসলাদির (ব্যবসা বাণিজ্য, চাকুরী ইত্যাদি)ক্ষতি সাধনের মাধ্যমে; (যারা ধৈর্যের সাথে এসকল পরীক্ষায় উত্তীর্ণ হবে) তুমি (সেসকল) ধৈর্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দাও!" [সুরা বাকারাঃ ২:১৫৫]

আল্লাহ অনেক ক্ষেত্রে দুনিয়াতেই পাপের সামান্য শাস্তি দেন, যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে ও নিজেকে পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেও ঈমানের দুর্বলতার কারণে বা পার্থিব জীবনের লোভ-লালসার কারণে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তখন বিপদ-আপদ দিয়ে তাকে অসহায় করে দেন, যাতে করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আর পরকালের কথা স্মরণ করে।

আল্লাহ বলেন, “মানুষ কি মনে করে যে “আমরা ঈমান এনেছি” - এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে, আর তাদেরকে পরীক্ষা করা হবেনা? আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিলো তাদেরকে পরীক্ষা করেছি। আর আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী।” [সুরা আনকাবুত, আয়াত ২-৩]

এছাড়া অন্য জায়গায় আল্লাহ বলেন, “মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যানপ্রাপ্ত হয়, তাহলে ইবাদতের উপর কায়েম থাকে। আর যদি কোনো পরীক্ষায় পড়ে তাহলে সে পূর্বাবস্থায় (কুফুরিতে) ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত, এটাই সুস্পষ্ট ক্ষতি। [সুরা হাজ্জ, আয়াত ১১]

আল্লাহ বলেন, “কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে।” [সুরা সাজদাহ, আয়াত ২১]


প্রকৃতভাবে মুমিন বান্দা বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপর ধৈর্যধারণ করে, ভেঙে পড়ে না এবং আল্লাহর রহমতের আশা থাকে নিরাশ হয় না। একজন মুসলমান পরিস্থিতিগত কারণে মন খারাপ অনুভব করতে পারে এবং এর সমাধানের জন্য তার উচিত আল্লাহর সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা।

আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। [আল-বাক্বারাহ ২৮৬]

" নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন" [সূরা বাকারা ,২:১৫৩]

" যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করেন , আল্লাহই তার জন্য যথেষ্ট" [সূরা তালাক , ৬৫:৩]

" আল্লাহ কষ্টের পর সুখ দেবেন" [সূরা তালাক , ৬৫:৭]

জেনে রেখো, আল্লাহর স্মরণেই শুধু চিত্ত প্রশান্ত হয়। [সুরা : রাদ, আয়াত : ২৮]


আল্লাহ আমাদের বিপদে হতাশ না হয়ে ধৈর্যধারণ করার তৌফিক দান করুক।

তথ্যসূত্র:
https://www.usnews.com/news/best-countries/articles/2016-09-14/the-10-most-depressed-countries

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…