মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

কান কাটা ছাগল ছানা, মশার ডানা এবং দুনিয়ার জীবন

৩ মিনিটে পড়ুন৩১ জুলাই ২০২১
জাবির রা.থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একদা রাসূলুল্লাহ (সা.) একটি কান কাটা মৃত বকরীর বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, ‘তোমাদের মধ্যে এমন কে আছে, যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তারা বললেন, আমরা তো এটাকে কোন কিছুর বিনিময়েই নিতে পছন্দ করব না। তখন তিনি বললেন, আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া (এবং তার সম্পদ) এর চাইতেও অধিক নিকৃষ্ট’ (মুসলিম, মিশকাত হা/৫১৫৭)।

ইবনু সাদ রা. থেকে বর্ণিত, ‘ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট মশার ডানা পরিমানও হত, তাহলেও তিনি কাফেরদের এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। ‘ [ তিরমিযী ; ২৩২০ ]

দুনিয়ার মোহ ও মহব্বত শান্তিপূর্ণ পরকালীন মুক্তির যাত্রা পথে প্রতিবন্ধক। দুনিয়ার ভালোবাসা রবের ভালোবাসা থেকে দূরে ঠেলে দেয়।

আজকাল দুনিয়ার মোহ এমন ভাবে আমাদের অন্তরে বেঁকে বসেছে যে, পুঁজিবাদী জীবনব্যবস্থায় দ্বীন- ধর্ম সবকিছু ভুলে প্রত্যেকে সম্পদের পাহাড় গড়ার লক্ষ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছি। ‘ভোগ-বিলাসিতা’কেই জীবনের আসল লক্ষ্য নির্ধারণ করেছি।

এটা নিতান্তই মূর্খতা এবং রবের চরম অবাধ্যতা। এর জন্য কঠিন শাস্তি সম্ভোগ করতে হবে।

‘আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জগতের যে ভোগ বিলাসের উপকরণ দিয়েছি, আপনি তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না, আপনার পালন কর্তার দেয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। ‘ [ সূরাহ ত্বহা ; ১৩১ ]

‘ আর তারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট অথচ পার্থিব জীবন আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র। ‘ [ সূরাহ রা’দ ; ২৬ ]

‘ বরং তারা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, অথচ আখিরাতের জীবন হল চিরস্থায়ী। ‘ [ সূরাহ আ’লা ; ১৭ ]

‘একদা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর শুয়ে ছিলেন। এমন কি তার শরীরে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা আপনার জন্যে নরম বিছানার ব্যাবস্থা করে দেই। তিনি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো কেবল মাত্র একজন আরোহী, যে একটা গাছের ছায়ায় বিশ্রাম নিল আবার কিছুক্ষণ পর তার গন্তব্যে চলে যাবে। ‘ [ তিরমিযী ; ২২৯৯ ]

উমার রা. থেকে বর্ণিত, ‘ আমি একবার রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করে তাঁর শরীরে চাটাইয়ের চিহ্ন দেখতে পেলাম এবং একটা পাত্রে এক সা’ [ দুই কেজি চল্লিশ গ্রাম ] যব দেখতে পেলাম। আমার চোখ অশ্রু সিক্ত হয়ে গেল। নবীজি বললেন, হে উমার! তুমি কান্না করছ কেন? আমি বললাম, আমি কান্না করবো না কেন? আপনার খাবারের পাত্র এমন আর কায়সার ও কিসরা শাসকদের পাত্র ফলমূলে পূর্ন। অথচ আপনি হলেন আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, হে উমার! এই দুনিয়াটা হচ্ছে তাদের জন্য আর আখেরাতটা আমাদের জন্য। ‘ [সহিহ মুসলিম ; ২৭৬৪]

হযরত ইমাম আহমদ ইবনু হাম্বল রহঃ বলতেন, জমিন দুই প্রকার মানুষের কর্মকাণ্ডে আশ্চর্যান্বিত হয়,

প্রথমত ঐ ব্যক্তিকে দেখে, যে ঘুমানোর উদ্দেশ্যে আরামের বিছানা করার জন্য সাধ্যাতীত চেষ্টা করে যায়। জমিন তাকে ডেকে বলে, হে আহাম্মক! কিছুক্ষণ আরামে শোয়ার জন্য সাধ্যাতীত চেষ্টা করছো তুমি। অথচ চিন্তা করে দেখো না যে, মৃত্যু তোমাকে ধাওয়া করছে। অতিশীঘ্রই তোমার মৃত্যু হবে। বিছানা ছাড়াই তোমাকে অনেক অনেক বছর পড়ে থাকতে হবে। তোমার এই শরীর কঙ্কালে পরিণত হবে।

দ্বিতীয় ঐ ব্যক্তির কান্ডকারখানা দেখে জমিন আশ্চর্যাম্বিত হয়, যে একটুকরো জমির জন্য ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটায়। সে একটুও চিন্তা করে দেখে না যে সামান্য কিছুকাল আগে এই ভূমির মালিকানা তার ছিল না। আবার অল্প কিছুকাল পরেও তার এই মালিকানা থাকবে না। দুনিয়া সৃষ্টির পর থেকে এই জমির মালিকানা কত লোকের হাতে বদল হয়েছে আরো কত লোকের হাতে বদল হবে সে কি একটু চিন্তা করে দেখে না?

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…