মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

গোল পোস্ট বিহীন ফুটবল মাঠ

১ মিনিটে পড়ুন২৬ জুলাই ২০২২
গোল পোস্ট বিহীন ফুটবল মাঠ
একবার চিন্তা করে দেখুন, একটা ফুটবল মাঠ যেখানে কোনো গোল পোস্ট নাই সেখানে আপনি খেলাধুলা করছেন, দৌড়াদৌড়ি করছেন। গোল পোস্ট ছাড়া খেলাধুলা মানে পাগলের মতো মনে হবে। অনেকে আপনাকে পাগল উপাধি দিবে।

আবার আপনি যদি লক্ষ্য ছাড়া, কোথায় যাবেন তা ঠিক না করে ভ্রমণ করতে বের হন তবেও অনেকে আপনাকে পাগল উপাধি দিবে।

ঠিক একইভাবে আপনার জীবনে কি কোনো গোল পোস্ট আছে নাকি আপনি গোল পোস্ট বিহীন জীবন যাপন করছেন!! যার জীবনে কোনো উদ্দেশ্য নাই, কি জন্য কোন কাজ করছে তা জানে না; তার জীবনতো পোস্ট বিহীন পাগলের মতো!!

তাইতো জীবনের জন্য একটা উদ্দেশ্য ঠিক করুন যা আপনার চিন্তাশীল মনকে তৃপ্তি দিবে।

নারী, মদ, ফুর্তি, মিউজিকের মধ্যে গা ভাসিয়ে দেওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়।

পড়াশুনা শেষ করে IELTS দিয়ে ইউরোপ, আমেরিকায় সেটেল হওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়।

যে কোন উপায়েই হোক সম্পদশালী ও প্রতিষ্ঠিত হওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়।

জীবন চিরস্থায়ী নয়। শীঘ্রই এ জীবনের শেষ হবে। আমাদের সবার জন্য চরম বাস্তবতা হচ্ছে মৃত্যু। আমাদের কারো জানা নেই আমরা কতদিন বাঁচব। হয়ত কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন, কয়েক ঘন্টা, এমনকি কয়েক মিনিট মাত্র। এই লেখা পড়ে শেষ করার আগেই আমাদের মৃত্যু হতে পারে। এ জীবনের প্রতি আমাদের নিয়ন্ত্রণ কত সামান্য !

আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে চিন্তাশক্তি দান করেছেন যার মাধ্যমে আমরা আমাদের চারপাশের বাস্তবতা বুঝতে পারি। আমরা যখন চিন্তাভাবনা করতে শুরু করি তখন খুব সহজেই বুঝতে পারি আমরা কিভাবে পৃথিবীতে এসেছি এবং কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এ বিষয় নিয়ে চিন্তাভাবনা না করাটা বোকামী ও উন্মাদনা ছাড়া আর কিছু নয়।

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…