মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

হিডোনিস্টিক প্রিন্সিপাল (মাস্তি তত্ত্ব)

৫ মিনিটে পড়ুন৩০ আগস্ট ২০২৩
হিডোনিস্টিক প্রিন্সিপাল (মাস্তি তত্ত্ব)
মানুষ যখন স্রষ্টার কাছ থেকে তার জীবনের সমস্যাগুলোর সমাধান না নেয়, তখন কিসের ভিত্তিতে সে অ্যাকশন করবে, কোন জিনিসটা তাকে কাজের জন্য উৎসাহ দিবে, তার কাজ করার পেছনে মোটিভেশন কোত্থেকে আসবে? এই সমস্যাগুলোর সমাধান দিয়েছে ব্রিটিশ দার্শনিক, এডুকেশনিস্ট জন স্টুয়ার্ট মিল যাকে হিডোনিস্টিক প্রিন্সিপাল বলা হয়। একে আমরা জন স্টুয়ার্ট মিল এর মাস্তি তত্ত্ব ও বলে থাকি।

এই প্রিন্সিপাল বলে, মানুষ এফোর্ট দিবে তার ইনস্টিনকচুয়াল বা প্রবৃত্তিগত প্লেজারকে ম্যাক্সিমাইজ করতে এবং পেইনকে মিনিমাইজ করতে। ইনস্টিনকচুয়াল প্লেজার পাওয়া যায় খাওয়া, ড্রিংকিং, মিউসিক এবং সেক্স থেকে। পেইন মিনিমাইজ করার জন্য রেসপনসিবিলিটি বা দায়িত্ব নেয়া যাবে না। কারণ দায়িত্ব নেয়া মানে হলো পেইন। তাই বিয়ে না করে সেক্স করতে হবে... কাউসে বিয়ে করলে ওয়াইফ এবং চিলড্রেন এর দায়িত্ব নিতে হয়। বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নেয়া যাবে না....কারণ তারা আর প্রোডাকটিভ না এবং মাস্তি করে এইরকম ইয়ুথদের জন্য তারা বার্ডেন। একই কারণে শাসক রেস্পন্সিবল হয় না তার সাবজেক্ট এর বিষয়ে। জনগণ খেলো কি খেলো না, প্রাইস হাইক এর কারণে মানুষের কষ্ট হচ্ছে কি হচ্ছেনা, লক ডাউন এর কারণে বেকার বেড়ে যাওয়া অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন্স বন্ধ থাকায় ইয়ুথরা সুইসাইড করলো কি করলো না, বেকার থাকার কারণে মানুষের মৈলিক চাহিদা অপূর্ণ থাকলো কি থাকলো না। এগুলো শাসক এর দেখার বিষয় না।

মাস্তি তত্ত্বে যারা বিশ্বাস করে অথবা যারা তা ফলো করে, তারা মনে করে জীবন অনেক ছোট, তুমি একবারই বাঁচবা....সো এঞ্জয়.....এত চিন্তার কি আসে.... জাস্ট ডু ইট.....এত চিন্তা করলে তো প্লেজার ম্যাক্সিমাইজ করা যাবে না....পেইন মিনিমাইজ করা যাবে না।

এই মাস্তি প্রিন্সিপাল থেকে আরেকটা প্রবণতা আসে যাকে আমরা বলি নার্সিসিস্টিক মেন্টালিটি বা আত্মপূজার মানসিকতা। কারণ সত্যিকারের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের অনুপস্থিতি বা সন্দেহের কারণে মানুষ নিজেই নিজের প্রভু হয়ে যায়। সে তার ডিসায়ারকে পূজা করে। মানুষ যখন নিজেই নিজের প্রভু হয়ে যায় তখন সে চায় সব মানুষ তাকে সেন্টার করে যাতে আবর্তিত হয়। সে প্রশংসা চায়, সে তোষামোদ চায়, সে চায় সবাই তাকে দেখুক, সে সেলফি তোলে সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে, সে চায় লোকেরা যাতে লাইক দেয়, আসে পাসে সবাই তার ফলোয়ার হউক, প্রশংসা করুক, সে এরোগ্যান্ট হয়ে যায়। সে তাকে কেউ অপছন্দ করলে মেনে নিতে পারে না। রাগে ফেটে পরে। এই আত্মপূজারীরা অল্পতেই ডিপ্রেসেড হয়ে যায়....কেউ ইগনোর করলে মেনে নিতে পারে না।

জন স্টুয়ার্ট মিল এর হিডোনিস্টিক প্রিন্সিপাল বা মাস্তি তত্ত্ব এর ম্যানিফেস্টেশন হলো পর্নোগ্রাফি/হাইপারসেক্সুয়ালিটি, ফুড এডিক্ট, মিউসিক, মুভিস, গেমস এন্ড ড্রাগস্। সোশ্যাল মিডিয়াতে ইয়ুথদের মধ্যে ফুড নিয়ে অনেক আলোচনা- কেএফসি, পিৎজা হাট! As like live for food rather food to live!

হাইপারসেক্সুয়ালিটি বলতে বোঝায় যৌন আচরণ, কল্পনা এবং তাগিদ নিয়ে অত্যধিক ব্যস্ততা। হাইপারসেক্সুয়ালিটি পর্নোগ্রাফি, ব্যভিচার, ধর্ষণ, সমকামিতা, এলজিবিটি, পশুদের সাথে যৌনতা এবং সেক্স টয় এবং সেক্স ডলের ব্যবহার প্রচার করে। মিউসিক, সিনেমা এবং গেমগুলোতে হাইপারসেক্সুয়ালিটি, হিডোনিস্টিক আচরণ, নার্সিসাস মানসিকতা বা সেলিব্রিটিজম প্রচার করে। ড্রাগস্ প্লেজারকে ম্যাক্সিমাইজ করে এবং পেইনকে মিনিমাইজ করে। নার্সিসিস্টিক আচরণ ও প্লেজার দেয়, একটা ফ্যান্টাসির জগতে নিয়ে যায়। সোলার সিস্টেম এর সেন্টার এ সূর্য থাকে এবং সূর্যকে কেন্দ্র করে প্লানেটস এন্ড স্যাটেলাইটরা অরবিট করে। নার্সিসাস লোকজন সূর্য এর মতো সেন্টার এ থাকতে চায় এবং বাকি সবাইকে প্ল্যানেট এন্ড স্যাটেলাইটর এর মতো তার চারপাশে ঘুরতে দেখতে চায়।

গ্রিক দার্শনিক এপিকিউরিয়াস বিশ্বাস করতেন যে, প্লেজারকে ম্যাক্সিমাইজ করতে হলে সৃষ্টিকর্তা এবং মৃত্যু চিন্তা করা যাবে না। তবেই আপনি জীবনকে পুরোপুরি উপভোগ করতে সক্ষম হবেন।

এই হিডোনিস্টিক ধারণা বা মাস্তি তত্ত্ব অনুসারে নিঃস্বার্থ কাজ বলতে কিছু নাই। নিঃস্বার্থ কাজ ও করা যেতে পারে যদি তা আপনাকে বীরত্বপূর্ণ করে তুলে , যা আপনার মস্তিষ্কে আনন্দদায়ক অনুভূতির জন্ম দেয়। জীবনের অর্থ খুঁজে বের করা, মানুষের জন্য ভালো কোনো কাজ করা, দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা, ধর্মীয়ভাবে জীবনযাপন করা, নৈতিক মূল্যবোধ এগুলো প্লেজারকে ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে বাধা।

যদি একমাত্র আত্মসুখই মানুষের অস্তিত্বের লক্ষ্য হয়, তবে মানুষ কখনোই অন্য মানুষের প্রতি নিপীড়নের বিরুদ্ধে লড়াই করবে না। লোকেরা কখনই ভালোর জন্য লড়াই করবে না। কারণ এটি তাদের নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

এটি এমন একটি ফাঁদের দরজা খুলে দেয় যেখানে আপনি সহজেই পড়ে যেতে পারেন। প্লেজার পাওয়ার জন্য আপনি আপনার ইচ্ছার পিছনে ছুটছেন। আপনি যদি ক্ষুধার্ত হন এবং আপনার ক্ষুধা নিবারণ করেন করেন তবে মাত্র কয়েক ঘন্টা পর আপনি খাওয়ার জন্য অন্য কিছু খুঁজতে থাকেন। যার একটা গার্লফ্রেন্ড আছে সে মনে করে - The next girlfriend will be the one. এভাবে সে গার্লফ্রেন্ড পরিবর্তন করতে থাকে, ড্রাগ পরিবর্তন করতে থাকে। গাজা এরপর ইয়াবা তারপর এলএসডি। যে খেলাধুলা দেখে প্লেজার নিতে চায় তার জন্য আছে ওয়ান ডে ক্রিকেট, টি২০, আইপিএল, বিপিএল, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ, ইউরোপা লীগ, লা লিগা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি, ম্যান সিটি, পিএসজি - এসব দলের মধ্যে কে কেমন করলো তা নিয়ে আলোচনা চলতে থাকে। আবার যাদের মোবাইলের প্রতি ফেসিনেশন তারা আইফোন ১২ কিছুদিন পর ১৩ প্রো ম্যাক্স তারপর ১৫ প্রো ম্যাক্স, স্যামসাং এস২২, ওয়ান প্লাস, পিক্সেল ইত্যাদি নিয়ে ব্যস্ত। আর মোটর সাইকেল এর প্রতি আসক্তরা ব্যস্ত থাকে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা নিয়ে প্রতিযোগিতার মধ্যে। মুভি প্রেমীরা নতুন কি মুভি আসলো তার পিছনে ছুটতে থাকে। এভাবে যদি একমাত্র আত্মসুখই আপনার অস্তিত্বের লক্ষ্য হয়, তবে একটা সময় পর এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠে। এইভাবেই বেশিরভাগ মানুষ আসক্ত হয়ে পড়ে। এটি একটি বিরামহীন নেশা যা আপনাকে একটা সময় পর আপনার জীবনকে হতাশ করে তুলে।

মানসিকভাবে হতাশ হওয়া, আত্মহত্যা হিডোনিজমের চূড়ান্ত পরিণতি। হতাশা ও আত্মহত্যার হার আমেরিকা, জাপান, ইউরোপের কোনো কোনো দেশে বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বিখ্যাত আমেরিকান কৌতুক অভিনেতা রবিন উইলিয়ামস আত্মহত্যা করে মারা গিয়েছিলেন, লিংকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটন ৪১ বছর বয়সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত হতাশাগ্রস্ত হয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছিলেন।

মৃত্যু অনিবার্য বাস্তবতা ... প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মূল্যবান জীবন এইভাবে শেষ করা কি সত্যিই সঠিক?

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…