মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

কি আজকে রকেট প্রযুক্তিতে দ্রুত, বিশ্ব-নেতৃস্থানীয় অগ্রগতি করতে ইসলামী উম্মাহকে বাধা দিচ্ছে?

১ মিনিটে পড়ুন৩০ আগস্ট ২০২৩
বিভিন্ন খবরে দেখলাম, ২৩ আগস্ট ২০২৩, ভারত চাঁদে একটি রকেট সফলভাবে পাঠিয়েছে।

কি আজকে রকেট প্রযুক্তিতে দ্রুত, বিশ্ব-নেতৃস্থানীয় অগ্রগতি করতে ইসলামী উম্মাহকে বাধা দিচ্ছে?

ইসলামী উম্মাহ যখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করেছিল, তখন বিজ্ঞান ও প্রযুক্তিতে বহু শতাব্দী ধরে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলো। এমনকি ইসলাম রকেট প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলো, আধুনিক, ক্ষেপণাস্ত্র যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল।

মহাকাশ ভ্রমণের জন্য মার্কিন সংস্থা, নাসা, ইসলামি শাসক টিপু সুলতানকে রকেট যুগের সূচক বলে কৃতিত্ব দেয়। এর ওয়ালপস ফ্লাইট ফ্যাসিলিটির (Wallops Flight Facility) অভ্যর্থনা লবিতে একটি পেইন্টিং রয়েছে, যেখানে দেখানো হয়েছে যে টিপু সুলতানের সেনাবাহিনী মাইসোরিয়ান রকেটগুলি ব্রিটিশ অশ্বারোহী বাহিনীতে নিক্ষেপ করছে।

টিপু সুলতানের শাহাদাতের পর, ব্রিটিশরা তাদের কংগ্রিভ রকেট তৈরি করতে টিপু সুলতানের মাইসোরীয় রকেটের রিভার্স-ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। এই প্রযুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ইলেভেন মুন মিশন এবং ভারতীয় চন্দ্রযান-3 চাঁদ মিশনের জন্য ব্যবহৃত হয়েছিল।

ইসলামের শাসন যা আমাদের দুনিয়া ও আখিরা উভয় ক্ষেত্রেই মহান সাফল্য নিশ্চিত করে শুধু তা-ই বর্তমানে অনুপস্থিত আছে। আমাদের বাকি সব আছে। আমাদের একটি বিশাল এবং তরুণ জনসংখ্যা রয়েছে। আমাদের অনেক মেধাবী, পরিশ্রমী ছেলে-মেয়ে আছে, যারা বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রে পড়াশোনা করছে। তেল, গ্যাস, কয়লা, লোহা, ইউরেনিয়াম এবং লিথিয়াম সহ বিশ্বের সম্পদের সিংহভাগ দিয়ে আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) মুসলমানদের ভূমিকে ধন্য করেছেন।

এখনো এত টা দেরি হইনি। আমাদের পাশ কাটিয়ে বিশ্ব সামনে এগিয়ে যাওয়া দেখা বন্ধ করার সময় এসেছে। ইসলামের দ্বারা মানবতাকে আবার নেতৃত্ব দেওয়ার সময় এসেছে, যেমনটি আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে খিলাফতের অধীনে করেছিলাম।

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…