ইমাম আবু হানিফা ও নাস্তিক
২ মিনিটে পড়ুন৯ ডিসেম্বর ২০২১

একবার মুসলিমদের জীবন ব্যবস্থা তথা খিলাফত ব্যবস্থায় খলিফার নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক করে প্রমান করে দেব যে এই পৃথীবির কোন স্রস্টা নেই। এগুলো নিজে নিজে সৃস্টি হয়েছে এবং আপনা থেকেই চলে।
খলিফা কিছুক্ষন ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন।
ইমাম আবু হানিফা দুত মারফত খবর পাঠালেন যে তিনি আগামীকাল যোহরের সময় আসবেন। খলিফার প্রাসাদে নামায পড়ে তারপর বির্তকে অংশ নেবেন।
পরদিন যোহরের নামাযের সময় খলিফা তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু যোহরের নামায তো দুরের কথা আসর শেয় হয়ে গেল তিনি মাগরীবের নামাযের সময় আসলেন।
নাস্তিকটি তার কাছে এত দেরীতে আসার কারন জানতে চাইল। তিনি বললেন আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলীফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোন নৌকা নেই। অনেকক্ষন অপেক্ষা করেও কোন নৌকা পেলাম না। সহসা আমি দেখলাম একটি গাছ আপনা-আপনি উপড়ে পড়ল, তার পর সেটি চেরাই হয়ে নিজ থেকেই তক্তায় পরিনত হল।
তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিনত হল। অতঃপর আমি এটায় চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌছিয়ে দিল।
নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল।
তাপর বলল ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন অদ্ভুত গল্প বিশ্বাস করব। একটা গাছ আপনা থেকে নৌকায় পরিনত হবে, এটা কি করে সম্ভব?
ইমাম আবু হানিফা বললেন, একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিনত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরী হতে এবং চালু থাকতে পারে??
নাস্তিকটি লা-জওয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল।
খলিফা তার তাৎক্ষনিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেব কে সসম্মানে বিদায় দিলেন।
কোন তর্কে যাওয়ার আগেই নাস্তিকটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল।
শিক্ষাঃ নাস্তিক ও খোদাদ্রোহীদের কোন যুক্তি থাকে না। বিচক্ষণতা ও সাহস নিয়ে তাদের মোকাবিলা করলেই তারা পরাজিত হতে বাধ্য।

✦আরও পড়ুন

মনীষীদের জীবনী
গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন
গাজি হাসান পাশা। উসমানী খিলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খিলাফতকে…

মনীষীদের জীবনী
ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা
ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) ছিলেন তাবেঈনদের একজন। বসবাস করতেন বসরায়। তিনি স্বপ্নের ব্যাখ্যার সমাধান দেবার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন। একবার…

মনীষীদের জীবনী
ইমাম ইবন কাইয়িম আল জাউজিয়া (রাহিমাহুল্লাহ) (১২৯২–১৩৫০)
মুহাম্মদ ইবন আবু বকর বা ইবনে কাইয়িম ("অধ্যক্ষের সন্তান") বা ইবন কাইয়িম আল জাউজিয়া ("জাউজিয়া বিদ্যালয়ের অধ্যক্ষের সন্তান") বলে অধিক পরিচিত। তিনি…