মূল লেখায় যান
হিকমাহHikmah
শিক্ষামূলক গল্প

শিক্ষনীয় ঘটনা ও তওবার উপকারিতা!

১ মিনিটে পড়ুন১৩ জুন ২০২০
শিক্ষনীয় ঘটনা ও তওবার উপকারিতা!
তিনজন লোক হুসাইন বিন আলী (রাঃ) এর নিকট আসল।

প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল “অনেকদিন বৃষ্টি হচ্ছে না”। একথা শুনে হুসাইন বিন আলী (রাঃ) বললেন “বেশী করে তওবা কর”।

দ্বিতীয়জন অভিযোগ করল “আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী”। একথা শুনে হুসাইন বিন আলী (রাঃ) বললেন “বেশী করে তওবা কর”।

৩য়জন ব্যক্তি অভিযোগ করল “এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে , ফসল উৎপন্ন হচ্ছে না”। তখনও হুসাইন বিন আলী (রাঃ) বললেন “বেশী করে তওবা কর”।

তার সামনে যারা বসা ছিল তারা বলল “হে রসুলের (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) এর নাতি, তিনজন ৩ ধরনের অভিযোগ করল আর আপনি একই উত্তর দিলেন?

তিনি একথা শুনে বললেন “তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার এই বানী পড় নাই?”

“স্বীয় প্রভুর নিকট তাওবা কর, নিঃসন্দেহে তিনি তাওবা কবুলকারী , তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান সন্তুতিতে এবং তোমাদের জন্য স্হাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী-নালা।