মুক্তির জন্য নিজের সৎলোক হওয়াই যথেষ্ট নয়!
১ মিনিটে পড়ুন৮ ডিসেম্বর ২০২০

তাফসীরে বাহরে মুহীতে বর্ণিত আছে যে, হযরত ইউশা ইবনে নূনের (আঃ) নিকট একবার ওহী এল যে, তোমার জাতির এক লক্ষ লোককে আযাবের মাধ্যমে ধ্বংস করা হবে।
এদের মধ্যে চল্লিশ হাজার সৎলোক এবং ষাট হাজার অসৎলোক।
ইউশা(আঃ) বললেনঃ হে রাব্বুল আলামীন!
অসৎ লোকদের ধ্বংস করার কারণ তো জানি, কিন্তু সৎলোকদেরকে কেন ধ্বংস করা হবে।
জবাব এলঃ এই সৎ লোকগুলিও অসৎলোকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো।
তাদের সাথে পানাহার, উঠাবসা ও হাসি তামাসায় যোগদান করতো।
আমার অবাধ্যতা ও পাপাচার দেখে কখনো তাদের চেহারায় অসন্তোষের চিহ্ন ফুটে উঠতো না।
শিক্ষাঃ এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে, আল্লাহর আযাব ও অসন্তোষ হতে মুক্তি পাওয়ার জন্য নিরেট সৎলোক হওয়াই যথেষ্ট নয়, বরং নিজের পার্শ্ববর্তী লোকদেরকেও সৎ বানাবার নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।
অবশ্য অসৎ লোকদেরকে সৎ পথে আনার জন্য সাময়িকভাবে তাদের সাথে মেলামেশা ও বন্ধুত্ব করা অবৈধ ও অন্যায় হবে না।
তবে এই সময়ে তাদেরকে মন দিয়ে ভালোবাসা যাবে না এবং অন্যায় কাজ হতে তাদেরকে ফেরানো বা বাধা সৃষ্টি করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে।

✦আরও পড়ুন

শিক্ষামূলক গল্প
এবারের হজ্বের ইমামকে বদমাশ বলা হচ্ছে কেন?

শিক্ষামূলক গল্প
মুসা (আঃ) ও মেষ পালক
হযরত মূসা আলাইহেস সালামের যুগের কথা। একদিন হযরত মূসা নবী এক পাহাড়ী পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুন আওয়াজ তার কানে এলো। ব্যাপার…

শিক্ষামূলক গল্প
বারসিসার কাহিনী – যেভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়
এটি জুরায়জের ঘটনার বিপরীত। জুরায়জ ছিলেন পুতঃপবিত্র আর বারসীসা ছিল পথ-ভ্রষ্ট। আল্লাহ তায়ালার বাণীঃ كَمَثَلِ ٱلشَّيْطَٰنِ إِذْ قَالَ لِلْإِنسَٰنِ…