মূল লেখায় যান
হিকমাহHikmah
নারী অঙ্গন

যিনাকারী মহিলার জানাজার নামায পড়ালেন মুহাম্মাদ (সাঃ)

১ মিনিটে পড়ুন১৫ সেপ্টেম্বর ২০২০
যিনাকারী মহিলার জানাজার নামায পড়ালেন মুহাম্মাদ (সাঃ)
হযরত ইমরান ইবনে হুসাইন আল-খুযাঈ (রাঃ) থেকে বর্ণিত, জুহাইনা গোত্রের এক মহিলা যিনার ফলে গর্ভবতী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি যিনার অপরাধ করেছি, আমাকে এর শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডেকে বললেনঃ এর সাথে সদ্ব্যবহার করবে। সন্তান প্রসব করার পর তাকে আমার নিকট নিয়ে আসবে। লোকটি তাই করল।

অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যিনার শাস্তি প্রদানের হুকুম দিলেন। তার শরীরের কাপড় ভালো করে বেঁধে দেয়া হল এবং হুকুম অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার নামাযও পড়ালেন।

হযরত উমর (রাঃ) তাঁকে বললেনঃ হে আল্লাহর রাসূল! এ মেয়েটি তো যিনা করেছে, তবুও আপনি এর জানাযার নামায পড়াচ্ছেন?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ মেয়েটি এমন তাওবা করেছে যে, তা সত্তরজন মদীনাবাসীর মধ্যে ভাগ করে দিলেও সবার জন্য পর্যাপ্ত হয়ে যেত।

যে মেয়েটি তার নিজের প্রাণকে আল্লাহর জন্য সেচ্ছায় উৎসর্গ করে দেয় তার এরুপ তাওবার চেয়ে ভালো কোনো কাজ তোমার জানা আছে কি?

{(মুসলিম, হাদিস নং - ৪২৮৫) (রিয়াদুস সালেহীন, হাদিস নং - ২২)}

✦আরও পড়ুন

সব দেখুন
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আনুগত্যের মাধ্যমে বিবাহিত জীবনে প্রশান্তি আসে
নারী অঙ্গন

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আনুগত্যের মাধ্যমে বিবাহিত জীবনে প্রশান্তি আসে

দাম্পত্য সুখ আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এবং তাঁর রাসূল (সাঃ) এর আনুগত্য দ্বারা সুরক্ষিত। আল্লাহ তায়ালা বলেন, এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে…

নারী অঙ্গন

ইরানে হিজাব বিতর্ক থেকে উদ্ভুত সরকার বিরোধী বিক্ষোভ ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের ফসল

হিজাব আইন লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী তরূণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভকে কতিপয় পশ্চিমা সেকুলার মিডিয়া এবং…

নারী অঙ্গন

বিবাহ বিচ্ছেদ এবং তথাকথিত নারী স্বাধীনতা

বিবাহ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সংসার জীবনে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া অত্যধিক; সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবন,…