মূল লেখায় যান
হিকমাহHikmah
হাদীসের গল্প

হযরত মুয়াজ (রাঃ) কে দেওয়া রাসুল (সাঃ) এর ১০টি উপদেশ

১ মিনিটে পড়ুন ২ বার দেখা হয়েছে১৩ সেপ্টেম্বর ২০২০
হযরত মুয়াজ (রাঃ) কে দেওয়া রাসুল (সাঃ) এর ১০টি উপদেশ
❖ যদি কখনো তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।

❖ তোমার পিতামাতা ,পরিবার-পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না।

❖ ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ ত্যাগ করবেনা । স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের কোন দায়িত্ত্ব থাকবে না।

❖ কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবে না। যা সমস্ত অশ্লীল কাজের মূল।

❖ সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে।

❖ চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না।

❖ যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে।

❖ সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যয় করবে।

❖ সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবেনা । এবং

❖ পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে।

(মুসনাদে আহমদ)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

✦আরও পড়ুন

সব দেখুন
সর্বশেষে জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন
হাদীসের গল্প

সর্বশেষে জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন

মুমিন তার পাপের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। কিন্তু তার ঈমানের কারণে এক সময় সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তা‘আলা ও বান্দার…

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না}
হাদীসের গল্প

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না}

সততা ও আমানতের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত {স্বর্ণ ভর্তি একটি কলসির (Jar) কোন দাবীদার খুঁজে পাওয়া গেলো না} লোভ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি…

তাহলে সে নামায শেষ করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়
হাদীসের গল্প

তাহলে সে নামায শেষ করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়

হযরত আমর ইবনে আবাসা (রাঃ) বলেন, জাহেলী যুগে আমি যখন মানুষকে মূর্তিপূজা করতে দেখতাম আমার কাছে মনে হত, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। এদের এ সকল কাজ সম্পূর্ণ…