বোরকা পড়ে ক্রিকেট খেলার ভিডিও করা এবং নেক সুরতে শয়তানের ধোঁকা
২ মিনিটে পড়ুন১৫ সেপ্টেম্বর ২০২০
ইদানিং দেখি ফেইসবুকে স্বামী স্ত্রী দোড় ও ফুটবল খেলার ছবি পোস্ট করেন।
কক্সবাজারে স্বামীর সাথে ঘুরতে গিয়েছেন সেখানে ফুটবল খেলেছেন সেই ছবিটাও পোস্ট দিচ্ছেন।
হেজাব নেকাব করে স্বামীর সাথে দৌড়িয়ে দৌড়িয়ে ফুটবল খেলছে, দৌড় প্রতিযোগিতা করছে, নৌকা ভ্রমন করছে আর সেগুলো ভিডিও করে (ফেইসবুক, ইউটিউব…) ছেড়ে দিচ্ছে আর এর দর্শক মহল বাহ বাহ কি সুন্দর জুটি মাশাআল্লাহ বলে বলে বাহবা দিচ্ছে, আবার কিছু যুবক যুবতী এদেরকে মডেল মনে করে এদের মত কাপল হতে চাইছে এবং এদের মতই করবে বলে স্বপ্নের প্রহর গুনছে- ছিঃ, লজ্জা হওয়া উচিত, কি করে নিজের স্ত্রীর দৌড়ের দৃশ্য ভিডিও করে মানুষকে দেখাচ্ছে?
ইসলামে এটা করা অনুমোদিত নয়, রাসুল (সাঃ) যে তার স্ত্রী আয়শা (রাঃ)-এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন সেটা কি মানুষকে দেখিয়ে করেছিলেন?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক অভিযানে বের হলাম, তখন আমি অল্প বয়সী ছিলাম, শরীর তেমন মোটা ছিল না। তিনি তার সাথীদেরকে বললেন, তোমরা আগে চল, ফলে তারা এগিয়ে গেল। অতঃপর তিনি আমাকে বললেন, এসো আমরা দৌঁড় প্রতিযোগিতা দেই, প্রতিযোগিতায় আমি এগিয়ে গেলাম। এরপরে আমার শরীরে মেদ বেড়ে গেল, একটু মোটা হলাম।একদা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাথীদেরকে বললেন, তোমরা আগে চল, ফলে তারা এগিয়ে গেল। অতঃপর আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই, প্রতিযোগিতায় তিনি এবার এগিয়ে গেলেন। তিনি হেসে হেসে বললেন, এটা তোমার পূর্বের প্রতিযোগিতার উত্তর (অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে, এবার আমি প্রথম হলাম, তাই মন খারাপ করোনা)। (নাসায়ী, হাদীস নং ৮৮৯৪, মুসনাদে আহমদ, হাদীস নং ২৪১১৯)
রাসুল (সাঃ)-এর স্ত্রীদের চেয়ে ভালো পর্দা করবে এমন কেও কি দুনিয়া আর আসবে? সেই তার ক্ষেত্রেই কি সাহাবীদের সামনে দৌড় প্রতিযোগিতা করেছেন নাকি তাদের সামনে চলে যেতে বলেছেন তারপর করেছেন আর আপনি সেই হাদিসটার দলিল নিয়ে নিজের বউকে খোলা বাজারে ছেড়ে দিয়েছেন, আপনাদের জন্য আমরা মুসলিম যুবকরা লজ্জিত, আপনাদের এমন ভিডিও হাজার হাজার যুবক যুবতির দমন করা যৌনতাকে উস্কে দিচ্ছে, তারাও কল্পনার রাজ্যে বিচরন করছে আর এই সুযোগগুলো শয়তান লুফে নিচ্ছে। আমরা আমাদের মা বোন স্ত্রীদের প্রতি এতটা আত্মমর্যাদাবোধ পূর্ণ যে তাদেরকে হেজাব নিকাব হোক আর যেভাবেই হোক মানুষের সামনে তুলে ধরার কথা চিন্তাও করতে পারি না, আমি বুঝতে সত্যিই অক্ষম যে নিজের পারসোনাল মোবাইল ফোনটা কত পারসোনালি ব্যাবহার করি অথচ এর চেয়েও কত বেশি গুরুত্বপূর্ণ স্ত্রীর ক্ষেত্রে আমরা এতটা জাহেল কেন?
আমরা আমাদের বোন, স্ত্রীর সাথে ঘরোয়া পরিবেশে শারীরিক ব্যায়াম হিসেবে কিছু খেলাধুলা করতে পারি কিন্তু তা কখনোই বাহিরের কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না।
এছাড়া আমাদের উচিত আমাদের ভাই, বোন বা সন্তানকে সত্যিকার মুসলিম হিসেবে তৈরী করা এবং এমন কোনো কাজ শিখানো যার মাধ্যমে সে হালালভাবে উপার্জন করতে পারে যেখানে আল্লাহর রহমত পাওয়া যায়। তাকে খেলোয়াড় বা ক্রিকেটার হিসেবে তৈরী করা উচিত না।
এই পুঁজিবাদী ব্যবস্থায় শয়তান আমাদেরকে নানাভাবে ধোঁকা দেবার চেষ্টা করে যাচ্ছে। তাই জান্নাতি প্রত্যাশী যুবক যুবতীদের সাবধান হওয়া উচিত।

✦আরও পড়ুন

নারী অঙ্গন
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আনুগত্যের মাধ্যমে বিবাহিত জীবনে প্রশান্তি আসে
দাম্পত্য সুখ আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এবং তাঁর রাসূল (সাঃ) এর আনুগত্য দ্বারা সুরক্ষিত। আল্লাহ তায়ালা বলেন, এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে…
✦ নারী অঙ্গন ✦ইরানে হিজাব বিতর্ক থেকে উদ্ভুত সরকার বিরোধী বিক্ষোভ ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের ফসল
নারী অঙ্গন
ইরানে হিজাব বিতর্ক থেকে উদ্ভুত সরকার বিরোধী বিক্ষোভ ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের ফসল
হিজাব আইন লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী তরূণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভকে কতিপয় পশ্চিমা সেকুলার মিডিয়া এবং…
✦ নারী অঙ্গন ✦বিবাহ বিচ্ছেদ এবং তথাকথিত নারী স্বাধীনতা
নারী অঙ্গন
বিবাহ বিচ্ছেদ এবং তথাকথিত নারী স্বাধীনতা
বিবাহ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সংসার জীবনে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া অত্যধিক; সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবন,…