নারীর বিয়ে এবং ভালোবাসা
১ মিনিটে পড়ুন১৮ ডিসেম্বর ২০২১

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে, যেমন আসিয়ার (আঃ) বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে। কিন্তু এর ফলে আল্লাহর প্রতি তাঁর বিশ্বস্ততা কিংবা ভালবাসা কোনটাই কমেনি।
আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে কারো সাথে, যেমন হয়েছিল লুত (আঃ) কিংবা নূহ (আঃ)-এর স্ত্রীদের, কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি।
আপনার কারো সাথে বিয়ে নাও হতে পারে, যেমন হয়েছিল মারিয়াম (আঃ)-এর ক্ষেত্রে। কিন্তু আল্লাহ্ রব্বুল আলামীন তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে শামিল করে অতুলনীয় সম্মানে সম্মানিত করেছেন।
কুরআনে আল্লাহ তা'য়ালা বলেছেনঃ
যারা কুফরী করে, আল্লাহ তাদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর, তারা ছিল আমাদের বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলেন না এবং তাদেরকে বলা হল, তোমরা উভয়ে প্ৰবেশকারীদের সাথে জাহান্নামে প্ৰবেশ কর।’
আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফির‘আউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, ‘হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফির‘আউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে। (সূরা আত-তাহরিম:১০,১১)
মনে রাখবেন, আপনার ভালবাসা এবং বিশ্বাসের অধিকার সর্বপ্রথম আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার। আপনি যদি তাঁর রহমত আদায় করতে পারেন, তবে আপনি যে অবস্থানেই থাকুন না কেন, আপনি সফল হবেনই।
যেভাবে আছেন, যেভাবে সময় পার করছেন, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন! নেক আমলের প্রতি যত্নবান হউন! দান করুন, কুরআন তেলাওয়াত করুন! নিজে পরিপূর্ণভাবে ইসলামের উপর থাকুন এবং মানুষকে পরিপূর্ণভাবে ইসলামের উপর থাকার জন্য আহবান করুন। ইসলাম নিয়ে পড়াশুনা করুন এবং সমাজে ইসলামকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন।

✦আরও পড়ুন

নারী অঙ্গন
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আনুগত্যের মাধ্যমে বিবাহিত জীবনে প্রশান্তি আসে
দাম্পত্য সুখ আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এবং তাঁর রাসূল (সাঃ) এর আনুগত্য দ্বারা সুরক্ষিত। আল্লাহ তায়ালা বলেন, এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে…
✦ নারী অঙ্গন ✦ইরানে হিজাব বিতর্ক থেকে উদ্ভুত সরকার বিরোধী বিক্ষোভ ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের ফসল
নারী অঙ্গন
ইরানে হিজাব বিতর্ক থেকে উদ্ভুত সরকার বিরোধী বিক্ষোভ ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের ফসল
হিজাব আইন লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী তরূণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভকে কতিপয় পশ্চিমা সেকুলার মিডিয়া এবং…
✦ নারী অঙ্গন ✦বিবাহ বিচ্ছেদ এবং তথাকথিত নারী স্বাধীনতা
নারী অঙ্গন
বিবাহ বিচ্ছেদ এবং তথাকথিত নারী স্বাধীনতা
বিবাহ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সংসার জীবনে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া অত্যধিক; সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবন,…