মূল লেখায় যান
হিকমাহHikmah
মনীষীদের জীবনী

ইমাম আবু হানিফার বিচক্ষণতা

৩ মিনিটে পড়ুন১৫ সেপ্টেম্বর ২০২০
ইমাম আবু হানিফার বিচক্ষণতা
হুসাইন আল আসকর হতে বর্ণিত, কুফায় এক নিরীহ ভদ্রলোক বসবাস করত। একদিন তিনি ইমাম আবু হানিফা (রঃ) এর সামনে দিয়ে দ্রুত কোথাও যাচ্ছিলেন।

ইমাম সাহেব তাকে দেখে বলে উঠলেন, কোথায় যাওয়া হচ্ছে?

তিনি জবাব দিলেন, ইবনে আবু লাইলার কাছে যাচ্ছি।

ইমাম আবু হানিফা (রঃ) বললেন, সেখান থেকে ফিরে আমার সাথে দেখা করবেন।

ইবনে আবু লাইলা সে যুগের একজন বিখ্যাত আলেম ছিলেন। লোকেরা নানা রকম সমস্যা ও প্রয়োজন নিয়ে তার কাছে ধর্ণা দিতো।

এই ব্যক্তিও তিনদিন ইবনে আবু লাইলার নিকট অবস্থান করে যখন ফিরে আসলেন তখন রাস্তায় ইমাম আবু হানীফার সাথে তার দেখা হলো।

ইমাম আবু হানিফা তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আপনি ইবনে আবু লাইলার নিকট কেন গিয়েছিলেন তা কী জানতে পারি?

লোকটা একটু ইতস্তত করে বললেন, বিষয়টি একটু গোপনীয়, আমার একটা সমস্যা আছে। সেই সমস্যাটার সমাধানের আশায় তার নিকট গিয়েছিলাম।

ইমাম আবু হানীফা বললেন, যদি কোন অসুবিধা না থাকে বিষয়টি কি আমাকে খুলে বলতে পারবেন? অবশ্য আপনার আপত্তি থাকলে বলার দরকার নেই।

লোকটি কিছুক্ষণ ভেবে বললো, শুনতে চান? আচ্ছা তাহলে শুনুন!

আপনি তো জানেন আমি একজন বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তি। আমার ধন-দৌলত, টাকা-পয়সার অভাব নেই। পারিবারিকভাবে আমি সুখীই ছিলাম। কিন্তু কয়েক বছর যাবত একটা পেরেশানীর মধ্যে আছি।

আমার একটাই ছেলে। সমস্যা মূলত তাকে নিয়ে। তাকে সংসার করানোর উদ্দেশ্যে বিবাহ করাই। কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এভাবে কয়েকবার বিয়ে দিয়েছি। কিন্তু সংসার টেকেনি।

এতে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই এবং সাথে সাথে মোটা অংকের দেন মোহরের টাকা পরিশোধ করার কারণে আর্থিক ভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্থ হতে হয়।

একবার ভেবে ছিলাম, একটি বাঁদি কিনে দেব, সে বাঁদিকে নিয়েই থাকবে। কিন্তু সমস্যা মিটলো না বরং সে বাঁদিকেও আযাদ করে দিতো।

এখন ছেলেটাকে নিয়ে আমি কি করি বলুন তো? এটা নিয়ে খুব পেরেশানীতে আছি। আমার একটাই ছেলে। সে যদি এমন উম্মাদ হয়, সংসার না করে তাহলে আমার বংশ কিভাবে রক্ষা হবে?

ইমাম আবু হানীফা জিজ্ঞাসা করলেন, আপনি তো ইবনে আবু লাইলার কাছে গিয়েছিলেন, উনি কি সমাধান দিলেন?

লোকটি বলল, ইবনে আবু লাইলা বললেন, এই সমস্যার সমাধান তার জানা নেই।

ইমাম আবু হা্নীফা বললেন, আপনি চাইলে আমি একটি সমাধান দিতে পারি। একথা শুনে লোকটা যেন নিরাশার মাঝে আশার আলো দেখতে পেলেন।

খুব উৎসাহিত হয়ে উঠে বললেন, সত্যিই এই সমস্যার সমাধান দিতে পারবেন?

ইমাম আবু হানীফা ধীরে ধীরে বললেন, চেষ্টা তো করে দেখি।

ইমাম আবু হানীফা ধীরে সুস্থে এর সমাধান বলা শুরু করলেন। বললেন, আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে যে বাজারে বাঁদি বিক্রি হয় সেখানে যাবেন। তাকে একটি বাঁদি পছন্দ করতে বলবেন। সে যে বাঁদি পছন্দ করবে আপনি সেই বাঁদিটি আপনার নামে ক্রয় করবেন। আবার বলছি, বাঁদিটি আপনার নামে কিনবেন, ছেলের নামে নয়।

তারপর বাঁদিটিকে বাসায় নিয়ে এসে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। ছেলে যদি কিছুদিন পর তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে কোন সমস্যা নেই কারণ আপনার বাঁদি আপনারই থেকে যাবে।

আর সে বাঁদিকে আযাদ করতে পারবে না কারণ বাঁদির মালিক তো সে নয়। বরং মালিক তো আপনি।

আর যদি বাঁদির গর্ভে কোন সন্তান জন্ম নেয় সেই সন্তান আপনারই বংশধর হবে। এভাবে আপনার বংশ বেঁচে যাবে।

লোকটি ইমাম সাহেবের বিচক্ষণতায় হতবাক হয়ে গেল।

এত কঠিন সমস্যার সমাধান কত সহজভাবে করে দিলেন।

বললেব, আপনি অত্যন্ত জটিল সমস্যার সমাধান এতো সহজভাবে করতে পারেন তা আমি আগেও শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। আল্লাহর অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া।

✦আরও পড়ুন

সব দেখুন
গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন
মনীষীদের জীবনী

গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন

গাজি হাসান পাশা। উসমানী খিলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খিলাফতকে…

ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা
মনীষীদের জীবনী

ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা

ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) ছিলেন তাবেঈনদের একজন। বসবাস করতেন বসরায়। তিনি স্বপ্নের ব্যাখ্যার সমাধান দেবার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন। একবার…

ইমাম আবু হানিফা ও নাস্তিক
মনীষীদের জীবনী

ইমাম আবু হানিফা ও নাস্তিক

একবার মুসলিমদের জীবন ব্যবস্থা তথা খিলাফত ব্যবস্থায় খলিফার নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক…