হযরত ইমাম বুখারী (রহঃ)-এর জীবনের একটা ঘটনা
১ মিনিটে পড়ুন১৩ জুন ২০২০

একবার ইমাম বুখারী (রহঃ) জাহাজে উঠেছেন। দীর্ঘ সফরে একজন মানুষের সাথে আলাপ এবং হৃদ্যতা। কথাপ্রসঙ্গে তিনি বলে ফেললেন তাঁর কাছে ১০০০ দিনার আছে।
পরদিনই লোকটার ভোল পাল্টে গেল। সে জাহাজের মাঝে মরাকান্না জুড়ে দিল – “আমার ১০০০ সোনার দিনার কোথায় গেল? আমার সারা জীবনের জমানো সম্পদ কে চুরি করে নিল? এখন আমার কী হবে”…?
‘জাহাজের কর্তৃপক্ষ ভারী বিপদে পড়ল। কিন্তু কর্তব্যের খাতিরে সবার সামান তল্লাশি করা হলো। ইমাম বুখারীর সামান-ও। নাহ, কোথাও নেই। লোকটাকে সবাই আচ্ছামত গালাগালি করল। কত সম্মানী মানুষের সম্মানহানী। ছিঃ ছিঃ, সবাই কী মনে করল? লোকটার দুনিয়া তখন ছোট্ট হয়ে এতটুকু।
সে জাহাজ থেকে নেমে ইমাম বুখারীকে বললো,
“আপনি এত বড় মুহাদ্দিস, মিথ্যা কথা বলেন না, অথচ আমাকে মিথ্যা বললেন?”
ইমাম বুখারী (রহঃ) বললেন, “আমি মিথ্যা বলিনি। তুমি যখনই আমাকে চোরের অপবাদ দেওয়ার পরিকল্পনা শুরু করেছ তখনই আমি দিনারের থলি সাগরে ফেলে দিই। কত দূর-দূরান্ত থেকে আমি হাদিস সংগ্রহ করেছি। সারা দুনিয়ার মানুষ আমার বিশ্বস্ততায় আস্থা রাখে। হাদীসের প্রচারের প্রয়োজনীয় এই বিশ্বস্ততার দাম দিনার দিয়ে মাপা যাবে না।”
“সুবহানআল্লাহ! আজ যে পৃথিবীর ঘরে ঘরে আল্লাহ তাঁর কিতাবের পাশাপাশি ইমাম বুখারীর হাদিস সংকলনকে কবুল করে নিয়েছেন তার পিছনে পরীক্ষা আছে, ত্যাগ আছে, বিচক্ষণতা আছে। এই ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শেখার জিনিসও আছে। আল্লাহ্ তাঁর কবরকে নুরে পরিপূর্ণ করে দিন আমিন।।

✦আরও পড়ুন

মনীষীদের জীবনী
গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন
গাজি হাসান পাশা। উসমানী খিলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খিলাফতকে…

মনীষীদের জীবনী
ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা
ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) ছিলেন তাবেঈনদের একজন। বসবাস করতেন বসরায়। তিনি স্বপ্নের ব্যাখ্যার সমাধান দেবার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন। একবার…

মনীষীদের জীবনী
ইমাম আবু হানিফা ও নাস্তিক
একবার মুসলিমদের জীবন ব্যবস্থা তথা খিলাফত ব্যবস্থায় খলিফার নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক…