মূল লেখায় যান
হিকমাহHikmah
মনীষীদের জীবনী

ইমাম আবু হানিফা (রহঃ) – এর ফতোয়া

১ মিনিটে পড়ুন১৩ জুন ২০২০
ইমাম আবু হানিফা (রহঃ) – এর ফতোয়া
ফতোয়ার ব্যাপারে ইমাম আবু আবু হানিফা (রহঃ) এর সতর্কতা ছিল তুলনাহীন।

একবার ইমাম সাহেবের মজলিসে এক ব্যক্তি এসে বললো, এল লোক বলেছে যে, কোন কাফের জাহান্নামে যাবে না’ এ ব্যক্তির ব্যাপারে শরীয়তের হুকুম কী?

ইমাম সাহেব তার ছাত্রদেরকে বললেন, “তোমরা এ লোকটির কথার জবাব দাও।”

ছাত্ররা বললো, লোকটি কাফের। কারণ সে ‘নফছ’ কে অস্বীকার করছে (অর্থাৎ কোরআনের সেসব আয়াতকে অস্বীকার করছে যার অর্থ স্বতঃ প্রকাশমান)

ইমাম আবু হানিফা (রহঃ) বললেন, তাবীল কর। (অর্থাৎ কোন ওজর পেশ করে লোকটিকে কুফুরী থেকে বাঁচাও।)

ছাত্ররা বললো, এখানে তাবীল করার সুযোগ নেই। তাবীল করা অসম্ভব।

ইমাম সাহেব বললেন, “তাবীল আছে। আর তাহলো জাহান্নামে যাওয়ার সময় কেউ কাফের থাকবে না, সবাই মুমিন হয়ে পড়বে।

কারণ তখন দোযখ দেখবে তা অস্বীকার করার কোন উপায় থাকবে না। আর তখন দোযখীরা সবাই শরীয় অর্থে কাফের থাকলেও আভিধানিক অর্থে মুমিন হয়ে যাবে। আর সে মুমিন অবস্থায় দোযখে যাবে। কাফের অবস্থায় দোযখে যাবে না। তাই লোকটিকে কাফের হিসেবে ফতোয়া দেয়া যায় না।”

(আল-এফাযাতুল য়্যাওমিয়্যাহ, খন্ড-১, পৃষ্ঠা-১৯৬)

✦আরও পড়ুন

সব দেখুন
গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন
মনীষীদের জীবনী

গাজি হাসান পাশা, যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন

গাজি হাসান পাশা। উসমানী খিলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খিলাফতকে…

ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা
মনীষীদের জীবনী

ইমাম ইবনে সিরিন (রহ.) এর কারা-জীবনের ঘটনা

ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) ছিলেন তাবেঈনদের একজন। বসবাস করতেন বসরায়। তিনি স্বপ্নের ব্যাখ্যার সমাধান দেবার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন। একবার…

ইমাম আবু হানিফা ও নাস্তিক
মনীষীদের জীবনী

ইমাম আবু হানিফা ও নাস্তিক

একবার মুসলিমদের জীবন ব্যবস্থা তথা খিলাফত ব্যবস্থায় খলিফার নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক…